আদালত

রাষ্ট্রদ্রোহ মামলায় খোকার বিরুদ্ধে অভিযোগপত্র

সাদেক হোসেন খোকা
সাদেক হোসেন খোকা

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

সোমবার রাজধানীর পল্টন থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দেন।

অভিযোগপত্রটি আমলে নেওয়া হবে কি-না সে বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা।

গত বছরের ১৪ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে এক সভায় বক্তব্য দেওয়ার সময় নির্বাচন ঠেকাতে নেতাকর্মীদের 'দা-কুড়াল নিয়ে প্রস্তুত' থাকার নির্দেশ দেন সাদেক হোসেন খোকা।

তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজধানীর পল্টন থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তদন্ত করে এসআই খায়রুল মো. শহীদুল্লাহ প্রধান গত বছরের ৭ ডিসেম্বর খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ