আদালত

চাঁ’গঞ্জের দুই 'রাজাকারের' বিরুদ্ধে অভিযোগ গঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের দুই 'রাজাকার' মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার সকালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ ৩টি অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করেছে।

অভিযোগ গঠনের মধ্যদিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হওয়ায় আগামী ১২ জানুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপানের দিন ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর শাহিদুর রহমান। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলামসহ অভিযুক্তরাও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

গত ১০ নভেম্বর মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে আটক, অপহরণ ও হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগ আনা হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়- মুক্তিযুদ্ধের মো. মাহিদুর রহমান এবং আফসার হোসেন চুটু স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করে পাকিস্তানি দখলদার বাহিনীকে সহযোগিতা করার জন্য সশস্ত্র বাহিনীতে যোগদান করেন। রাজাকার বাহিনীর প্রশিক্ষণ নেয়ার পর তারা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার আদিনা ফজলুল হক ডিগ্রি কলেজ দখল করে সেখানে রাজাকার ক্যাম্প স্থাপন করে নির্যাতন শুরু করেন নিরস্ত্র মানুষের ওপর।

তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে এলাকায় বিভিন্ন অপরাধ সংঘটিত করেন বলেও তদন্ত সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত ১৫ সেপ্টেম্বর একটি ফৌজদারি অপরাধের মামলায় শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের মাহিদুর রহমান ও বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আফসার হোসেন চুটুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের স্থানীয় কারাগারে পাঠানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ