আদালত

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মাগুরায় গ্রেপ্তারি পারোয়ানা

লতিফ সিদ্দিকী
লতিফ সিদ্দিকী

পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মাগুরায় গ্রেপ্তারি পারোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার আদালতে উপস্থিত না হওয়ায় এ পারোয়ানা জারির আদেশ দেন জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহা মামুন।

গত ১৬ অক্টোবর মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম তুষার লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ‘ইসলাম ধর্ম ও হযরত মুহম্মদ (সা.) সম্পর্কে কটুক্তি এবং অবমাননাকর বক্তব্য’ প্রদানের অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেন জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহা মামুন।

মামলায় তাকে ১১ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। আজ নির্ধারিত দিনে লতিফ সিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় দুপুরে বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারির আদেশ দেন।

গত ২৮ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ জামাত বিষয়ে মন্তব্য করে বক্তব্য দেন। লতিফ সিদ্দিকীর ওই মন্তব্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ও গনমাধ্যমে প্রকাশ ও প্রচার হলে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরে বিষয়টি আমলে নিয়ে সরকার আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রীপরিষদ থেকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। এছাড়াও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ। বিদেশে থেকে দেশে এসে গত ২৫নভেম্বর তিনি ধানমণ্ডি থানায় আত্মসমর্পন করেন।

পরে পুলিশ তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় ঢাকা মহানগর আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। লতিফ সিদ্দিকী বর্তমানে ঢাকা কেন্দ্রিয় কারাগারে আটক রয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ