সুন্দরবন রক্ষায় করা রিটের উপর শুনানি শেষে আগামী ৫ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ তারিখ ধার্য করেন।
রোববার সুন্দরবন রক্ষায় নির্দেশনা চেয়ে এক আইনজীবী এ রিট আবেদন করেন। রিট আবেদনে পরিবেশ সচিব, শিপিং কর্পোরেশনের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং খুলনা ও বাগেরহাটের পুলিশ সুপারকে বাদী করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: