আদালত

মামলা থেকে ফখরুলের অব্যাহতি

ফখরুল
ফখরুল

সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সম্পর্কে কটূক্তি করায় দায়ে মানহানির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাদ এ আদেশ দেন।

২০১০ সালের ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

এ ঘটনায় ১৮ জুলাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক ঢাকার সিএমএম আদালতে মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইন প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে এসব মন্তব্য দিয়েছিলেন। এতে আইন প্রতিমন্ত্রীকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে হেয় করা হয়েছে। জনসমক্ষে সহকর্মীকে হেয় প্রতিপন্ন করায় তিনি ক্ষুব্ধ হয়ে এ মানহানির মামলা করেন।

এ মামলায় আইন প্রতিমন্ত্রীসহ ৬ জনকে মামলায় সাক্ষী করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ