বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের দুই মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবির আবেদন আবারো খারিজ করে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুর পৌনে ২টায় রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের অস্থায়ী আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
সেইসঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন তাকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে খালেদা জিয়ার আইনজীবীরা আবারো সাক্ষগ্রহণ পেছানোর আবেদন করবেন বলে জানা গেছে।
এর আগে এ মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হারুন অর রশিদ আদালতে আংশিক সাক্ষ্য দেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: