বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উকিল নোটিস পাঠিছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদী।
বুধবার রেজিস্ট্রি ডাকে তারেকের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপি কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়।
মো. মোমতাজ উদ্দিন মেহেদী বলেন, লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলায় এ বক্তব্যের জন্য তারেককে ৭ দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। ৭ দিনের মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মামলা করা হবে।
বিজয় দিবস উপলক্ষে সোমবার লন্ডনে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি 'রাজাকার, খুনি ও পাকবন্ধু'।
নোটিসে বলা হয়, 'বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হওয়ার পরও আপনার মধ্যে রাজনৈতিক পরিপক্কতা ও ইতিহাসের জ্ঞান নেই।'
উকিল নোটিস গুলশানে খালেদা জিয়ার বাসভবন ও বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে পাঠানো হয়েছে।