ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়কে পটুয়াখালীতে বদলি করে বিচারক আইন মন্ত্রণালয়ের উপসচিব আবু আহমেদ জমাদারকে দায়িত্ব দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল শাহীন বলেন, সুপ্রিম কোর্টের সুপারিশ অনুযায়ী বাসুদেব রায়কে পটুয়াখলীর বিশেষ জজ আদালতে বদলি করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি হওয়ার কথা।
উল্লেখ্য, রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজের অস্থায়ী আদালতে গত ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ দুটি মামলার বিচার কাজ শুরু হয়। মামলা দুটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ ২টি মামলায় বিচারক নিয়োগের বৈধতা এবং অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগ পর্যন্ত গেলেও সর্বোচ্চ আদালত তা খারিজ করে দেয়।
মামলার আদালত পরিবর্তনের জন্য খালেদার দুটি আবেদন বর্তমানে হাইকোর্টে রয়েছে।