আদালত

মানবতাবিরোধী অপরাধ: ফোরকানের বিরুদ্ধে অভিযোগ গঠন

ফোরকান মল্লিক
ফোরকান মল্লিক

মুক্তিযুদ্ধের মময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ অভিযোগ গঠন করেছে।

অভিযোগগুলো হলো: হত্যা, ধর্ষণ, নির্যাতন, ধর্মান্তর।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোকলেসুর রহমান বাদল সংবাদিকদের বলেন, আগামী ১৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য শোনার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে ফোরকান মল্লিকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচারকার্য শুরু হয়েছে।

এ সময় রাষ্ট্রপক্ষের আরেক প্রসিকিউটর সাবিনা ইয়াসমীন খান মুন্নি ও আসামিপক্ষে আইনজীবী আব্দুস ছালাম খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২১ জুলাই ফোরকান মল্লিকের বিপক্ষে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন তার ভাতিজা আবদুল হামিদ মল্লিক। দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরে ২৫ জুন গ্রেপ্তার হন ফোরকান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ