মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার মোবারক হোসেন ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি দাখিল করেন তার আইনজীবী জয়নাল আবেদিন।
আপিল আবেদনে মোবারকের দণ্ডাদেশ বাতিল এবং খালাসের আরজি জানান তিনি।
গত ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মোবারককে ৫টি অভিযোগের মধ্যে একটিতে মৃত্যুদণ্ড এবং অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বাকি ৩টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: