বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, চুয়াডাঙ্গা ও বগুড়ায় আলাদা ৪টি মামলা হয়েছে। রোববার জেলা ছাত্রলীগের নেতারা এসব মামলা দায়ের করেন।
চট্টগ্রাম আদালতে ছাত্রলীগের করা মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কোতয়ালী থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
মুন্সীগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলায় সমন জারি করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় চুয়াডাঙ্গা ও বগুড়া আদালতেও তারেক রহমানের মামলা করেছে ছাত্রলীগ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: