বঙ্গবন্ধুকে কূটক্তি করার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার খুলনা জেলা মহানগর হাকিম জাকির হোসেন টিপু শুনানি শেষে এ আদেশ দেন।
খুলনা জেলা ছাত্রলীগ নেতা শাহ জালাল মোল্লা সুজন তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
তারেকের বিরুদ্ধে খুলনায় আরো ২টি আদালতে একই অভিযোগে ৩টি অভিযোগ দায়ের করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুনানি শেষে মহানগর হাকিম জাকির হোসেন টিপু অভিযোগ আমলে নিয়ে তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আর দায়েরকৃত বাকি অভিযোগগুলো আদালত আদেশের জন্য রেখেছে। এ সময় আওয়ামী লীগের আইনজীবী ও নেতারা আদালতে উপস্থিত ছিলেন।
গত ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে নিয়ে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি 'রাজাকার, খুনি ও পাকবন্ধু'।
এর আগে তার বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়। ওই নোটিসে বলা হয়, 'বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হওয়ার পরও আপনার মধ্যে রাজনৈতিক পরিপক্কতা ও ইতিহাসের জ্ঞান নেই।
উকিল নোটিস গুলশানে খালেদা জিয়ার বাসভবন ও বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে পাঠানো হয়।