আদালত

যুবদল সভাপতি আলাল ৩ দিনের রিমান্ডে

মোয়াজ্জেম হোসেন আলাল
মোয়াজ্জেম হোসেন আলাল

সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত। রোববার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ এ আদেশ দেন।

এর আগে বিকেল ৩টার দিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখের আদালতে তাকে হাজির করা হয়।

চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইলিয়াছ মোয়াজ্জেম হোসেন আলালের ১০ দিন রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত বুধবার বকশীবাজারের বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজির হওয়ার দিনে সংঘর্ষ ও আওয়ামী লীগের সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলায় ঘটনায় চকবাজার থানায় করা এক মামলায় যুবদল সভাপতি আলালকে শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ