আদালত

সামছুল হত্যাকাণ্ড: ছয় জনের মৃত্যুদণ্ড

ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১
ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১

রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকম বিভাগের কর্মী গোলাম সামছুল হায়দারকে হত্যার দায়ে তার তিন সহকর্মীসহ ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় ঘোষণা করেন।

আট বছর আগের এ মামলার অপর দুই আসামিকে যাজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- টেলিকম বিভাগের অফিস সহকারী মো. হাফিজুল হোসেন, হিসাবরক্ষক মো. আবদুল লতিফ, সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেন সরকার, বাবুল ওরফে তপন চক্রবর্তী, মো. ওয়াসিম ও মো. কাজল মিয়া।

যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শামসুল আলম ও রাজন মিয়া। এ দুজনকে কারাদণ্ডের পাশাপাশি একলাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আসামিদের মধ্যে হাফিজুল, লতিফ, বাবুল ও রাজন মিয়া পলাতক। আরেক আসামি রানা মিয়া মামলা চলাকালে মারা যান।

বিগত ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর মতিঝিল এজিবি কলোনির সামনের রাস্তায় সামছুল হায়দারকে কুপিয়ে হত্যার পর তার ভাই আবুল কালাম আজাদ মতিঝিল থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে এ হত্যা মামলা করেন।

মামলার নথি থেকে জানা যায়, আসামি আবদুল লতিফ ও হাফিজুল হোসেন রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম কার্যালয়ের এনসি প্যাক ব্যাটারি কেনার জন্য কোটি টাকার একটি ভুয়া বিল ভাউচার এজি অফিসের সুপারিনটেনডেন্টের কাছে জমা দেন।

সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেন সরকার নিজে উদ্যোগী হয়ে ভ্যাট, ট্যাক্স বাদ দিয়ে মের্সাস হারুন এন্টারপ্রাইজের নামে বিলটি পাস করিয়ে ৯৪ লাখ টাকার একটি চেক দেন, যেটি নিয়েছিলেন ওই প্রতষ্ঠানের মালিক হারুন অর রশিদ।

২০০৬ সালেরর মার্চ মাসে রাজধানীর ঈশাখাঁ সড়কের উত্তরা ব্যাংক শাখায় চেকটি নগদায়ন করে আসামিরা টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনা প্রকাশের পর হাফিজুলকে সরিয়ে তার জায়গায় সামছুল হায়দারকে নিয়োগ করা হয়। এতে ক্ষুব্ধ হন হাফিজুল। এই ক্ষোভের জেরেই হাফিজুল ও অন্যরা ভাড়াটে খুনি দিয়ে সামছুল হায়দারকে হত্যা করায়।

গ্রেপ্তারের পর কাজল, ওয়াসিম, শামসুল আলমসহ চারজন সরাসরি হত্যায় জড়িত থাকার কথা স্বীকারের পাশাপাশি হত্যা পরিকল্পনায় অন্য আসামিদের জড়িত থাকার কথা জানান।

২০০৯ সালে মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করা হয়।৪৫ জনের সাক্ষ্য শুনে আদালত রায় ঘোষণা করে।

অর্থ আত্মসাতের ওই ঘটনায় দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলাও আদালতে বিচারাধীন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ