চট্টগ্রামে স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় কোতয়ালী থানায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবুল হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে দুইটি পৃথক মামলা করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার রাতে আবুল হোসেনসহ ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। স্বর্ণ ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে কোতয়ালী থানায় পুলিশের ওই এসআইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এছাড়া, স্বর্ণের মালিক দাবিদাররা যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় তাদের ৩ জনের বিরুদ্ধে চোরাচালান মামলা করা হয়েছে।
এসআই আবুল হোসেনসহ গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় হাজারী লেনের স্বর্ণ ব্যবসায়ী নারায়ণ কর্মকার ও কৃষ্ণ কর্মকারের কাছ থেকে ২৮টি স্বর্ণের বার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: