এসএসসি পরীক্ষার ফরম পূরণে নেয়া অতিরিক্ত ফি আগামী ২০ জানুয়ারির মধ্যে ফেরত দিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমাননের বেঞ্চ এ আদেশ দেয়।
ফরম পূরণে বাড়তি ফি আদায়ের বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টের তলবে রাজধানীর স্কুলগুলোর প্রধান ও সভাপতিরা হাজির হলে আদালত এ আদেশ দেয়।
এতে বলা হয়, যেসব বিদ্যালয় সরকার নির্ধারিত ফির বাইরে বাড়তি ফি আদায় করেছে তা ফেরত দিতে শিক্ষা সচিব ও ১০ বোর্ডের চেয়ারম্যান আদেশ জারি করবে। তা না হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল বলে গণ্য হবে।
ওইসব ব্যবস্থাপনা কমিটির সদস্যরা পরবর্তী ৩ বছরের জন্য কমিটি ও গভর্নিং কমিটির নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হবে বলেও জানায় আদালত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: