আদালত

খন্দকার মাহবুবসহ ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খন্দকার মাহবুব হোসেন
খন্দকার মাহবুব হোসেন

হাইকোর্ট এলাকায় হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ বিএনপি-জামাতপন্থী দুই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, আসামিদের মধ্যে খন্দকার মাহবুব হোসেন ছাড়া ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সানাউল্লাহ মিয়া, তাজুল ইসলাম, ওসমান, ফাহিমা নাসরিন মুন্নী ও রিমা আক্তারের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া আরো দুই থেকে আড়াইশ অজ্ঞাত পরিচয় আইনজীবীকে আসামি করা হয়েছে।

সোমবার হাইকোর্ট এলাকায় বিচারপতির গাড়ি ভাঙচুর, কনস্টেবল মোস্তাফিজুর রহমান ও হাইকোর্ট দ্বাররক্ষীকে পিটিয়ে আহত করা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাবুপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাহবুবুল আলম রাতে এ মামলা করেন।

এছাড়া পল্টন থানায় আরো দুটি মামলা করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ