আদালত

দুর্নীতির ২ মামলা

খালেদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৫ জানুয়ারি

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই মামলার সাক্ষ্যগ্রহণের সময় আগামী ১৫ জানুয়ারি ঠিক করেছে আদালত।

বুধবার দুপুরে রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে এ আদেশ দেন।

এর আগে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে সময়ের আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন।

এ দুই মামলার প্রথম সাক্ষী ও বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন-অর রশিদ আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে অসুস্থতা ও অবরুদ্ধ থাকার কারণ দেখিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ পেছানোর সময় আবেদন করেন।

এ সময় তার আইনজীবীরা সময়ের আবেদনের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন রাখেন। দুদকের আইনজীবী এর বিরোধিতা করেন বলেন, খালেদা জিয়া ইচ্ছা করলেই আসতে পারতেন।

পরে শুনানি শেষে বিচারক সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন নাকচ করে খালেদাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। সেইসঙ্গে তার অনুপস্থিতিতেই সাক্ষ্য চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত, সর্বশেষ গত ২৭ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেন খালেদা জিয়া।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ