আদালত

কাশিমপুর কারাগারে মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রিজন ভ্যানে তাকে কারাগারে নেয়া হয়।

এর আগে দুপুরে আলমগীরকে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নেয়া হয়।

গত ৫ জানুয়ারি ঘিরে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। গত রোববার রাজধানীসহ সারাদেশে নাশকতা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তারর দেখানো হয়েছে।

গ্রেপ্তারের আগে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, গত রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপি সমর্থিত পেশাজীবী পরিষদের অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। ওই অনুষ্ঠানে সরকারের সমালোচনা করেন তিনি।

জানা যায়, ওই সময় বেশ কয়েকটি অনুষ্ঠান চলছিল। পরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ পরিস্থিতিতে মির্জা ফখরুল গ্রেপ্তার এড়াতে প্রেসক্লাবে অবস্থান নেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ