আদালত

জামাত-শিবিরের ৫ নেতাসহ তাজুলকে কারণ দর্শানোর নোটিশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আদালত অবমাননার অভিযোগে জামাত-শিবিরের ৫ নেতা ও তাদের আইনজীবী তাজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

তারা হলেন- জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত নায়েবে আমির মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান, জামাতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান এবং ট্রাইব্যুনালে জামাত নেতাদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

সোমবার চেয়ারম্যান এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নোটিশ জারি করেন।

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য করায় কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়েছে ট্রাইব্যুনাল।

দুই সপ্তাহের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে এর ব্যাখ্যা দিতে হবে। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে ২৮ জানুয়ারি।

গত ১ জানুয়ারি সংগঠন হিসেবে জামাত ও ওই ৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

৫ জানুয়ারি এ বিষয়ে শুনানি করে সোমবার আদেশের দিন রেখেছিল ট্রাইব্যুনাল। আদেশে সংগঠন হিসেবে জামাত

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে গতবছরের ৩০ ডিসেম্বর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের পর ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি হরতাল করে জামাত।

ওইসময় রায়ের প্রতিক্রিয়ায় বিবৃতি দিয়ে ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করেন জামাত-শিবিরের শীর্ষ নেতারা।

আজহারের আইনজীবী তাজুল ইসলাম রায়ের পর বলেন, ‘ট্রাইব্যুনালে প্রসিকিউশন যে সাক্ষ্য-প্রমাণ দিয়েছে, সেটা গ্রহণ না করে ডাস্টবিনে ছুড়ে ফেলা হলেই সুবিচার হতো। এসব সাক্ষ্য-প্রমাণে মৃত্যুদণ্ড হওয়া দূরের কথা, এসব অভিযোগ দাখিলের জন্য প্রসিকিউশনের জরিমানা হওয়ার দরকার ছিল।’

আজহারের ফাঁসির রায়কে ‘অষ্টম আশ্চর্য বলেও আখ্যায়িত করেন এ আইনজীবী।

আগের বিভিন্ন রায় ঘিরেও যার আচরণ সমালোচিত হয়েছে বলে গণমাধ্যম অবহিত রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ