আদালত

বিশ্বকাপে খেলতে বাধা নেই রুবেলের

রুবেল হোসেন
রুবেল হোসেন

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিশ্বকাপে খেলতে আর কোনো বাধাই রইলোনা। অভিনেত্রী নাজনীন আখতার হ্যাপীর দায়ের করা মামলায় আদালত রুবেলকে শুনানিতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়ার পাশাপাশি বিশ্বকাপে খেলতে যাওয়া অনুমতি দিয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি ও বিশ্বকাপ ক্রিকেট খেলতে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে জাতীয় দলের পেসার রুবেল হোসেন বুধবার সকালে মহানগর হাকিম আদালতে আবেদন করেন। মহানগর হাকিম রাশেদ তালুকদার রুবেলের এ দুই আবেদন মঞ্জুর করেন।

এর ফলে রুবেলের বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা দূর হলো বলে জানান রুবেলের আইনজীবী মনিরুজ্জামান আসাদ।

তিনি বলেন, ‘রুবেলের অনুপস্থিতিতে তার আইনজীবী হাজিরা দিতে পাবেন। এর ফলে তার বিদেশে যাওয়তে আর কোনো বাধা রইলো না।’

পেছনের সব কিছুকে ভুলে এখন শুধু বিশ্বকাপে ভালো করার প্রত্যয়ের কথা জানালেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন।

তিনি বলেন, ‘বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডয়ে আমরা উঠবো, এটাই আমাদের প্রত্যাশা। এখন শুধু এসব নিয়েই ভাবছি এবং টিমের সবই বিশ্বকাপের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছে।’

প্রসঙ্গত, গত বছরের ১৩ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিরপুর মডেল থানায় রুবেল হোসেনকে আসামী করে মামলাটি করেন চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ