আদালত

মানিক সাহা হত্যা মামলা: বিচারকাজ সম্পন্ন হয়নি ১১ বছরেও

মানিক সাহা
মানিক সাহা

একুশে পদকপ্রাপ্ত খুলনার বরেণ্য সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যার ১১ বছর পার হলেও এখনো নিষ্পত্তি হয়নি মামলা। মামলার যুক্তিতর্ক সম্পন্ন হলেও গুরুত্বপূর্ণ স্বাক্ষীর জন্য পুণরায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। তবে স্বাক্ষী উপস্থিত না থাকায় বিলম্ব হচ্ছে মামলা নিষ্পত্তি।

২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের কাছে আততায়ীদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মানিক চন্দ্র সাহা। এ ঘটনার পর খুলনা থানার উপ-পরিদর্শক রঞ্জিত কুমার সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পর্যায়ক্রমে তদন্তকারী কর্মকর্তারা একই ব্যক্তিদের আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। স্বাক্ষ্য গ্রহণের এক পর্যায়ে আদালত ন্যায় বিচারের স্বার্থে মামলাটি অধিকতর তদন্তে পাঠায়।

এ মামলায় আরো একজনকে সম্পৃক্ত করে ২০০৭ সালের ২ ডিসেম্বর আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করা হয়। ২ জন আসামি কারাগারে থাকলেও ৪ জন রয়েছে জামিনে।

এদিকে, চাঞ্চল্যকর এ মামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের পরিবার। দীর্ঘ ১১ বছরেও বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ ব্যক্ত করেছেন পরিবারের সদস্য এবং খুলনার সাংবাদিকরা।

উল্লেখ্য, নিহত মানিক চন্দ্র সাহা একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদসহ নিউ এজের খুলনা বিভাগীয় দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করেছেন বিবিসির খণ্ডকালীন সংবাদদাতা হিসেবেও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ