বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফ্যানেজ ট্রাষ্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীত মামলার পরবর্তী কার্যক্রম ২৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে আদালত।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এ মামলার মুলতবি ঘোষণা করেন।
নিরাপত্তার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হয়নি বলে জানিয়েছেন তার আইনজীবীরা। খালেদা জিয়ার হাজিরার জন্য সময় চেয়ে করা আইনজীবীদের আবেদন মঞ্জুর করেছে আদালত।
এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা তার অনুপস্থিতিতে মামলার সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে।
সুষ্ঠু বিচার না পাওয়ার আশঙ্কায় অনাস্থা আবেদন করে মামলাটি উচ্চ আদালতে নিয়ে যাওয়ার আবেদন করে খালেদা জিয়ার আইনজীবীরা।
এদিকে, রাষ্ট্রপক্ষ বলছে, নানা অজুহাত দেখিয়ে এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো মামলাটি মূলতবি ঘোষণা করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: