আদালত

আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করা হলো

হাইকোর্ট
হাইকোর্ট

প্রধান বিচারপতির দায়িত্ব নেয়ার পর আপিল শোনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চ শনিবার পুনর্গঠন করেছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সুপ্রিম কোর্টের নিবন্ধক কুদ্দুসজামান সাংবাদিকদের বলেন, সকালে বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পর আদালতে গিয়ে তিনি বেঞ্চ পুনর্গঠন করেন।

প্রধান বিচারপতি নিজে এক বেঞ্চের নেতৃত্বে থাকছেন। অন্য বেঞ্চের নেতৃত্বে আছেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলে জানান তিনি।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য বিচারকরা হলেন-বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাছান ফয়েজ সিদ্দিকী।

আর বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে ওই বেঞ্চের বিচারকরা হলেন-বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

এর আগে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একটি এবং বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে একটি আপিল বেঞ্চ ছিল।

সকালে বঙ্গভবনে দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সুরেন্দ্র কুমার সিনহা, যিনি এসকে সিনহা নামেই সমধিক পরিচিত।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই জ্যেষ্ঠ বিচারককে গত সোমবার প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ