জামালপুরে স্কুলছাত্র স্বাধীন হত্যা মামলার রায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-সাদ্দাম (১৮), সেতু (১৯), ফজলে রাব্বি (১৮), জাকির হোসেন (১৯) ও মিরান হোসেন (১৮)।
এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কাশেম নিশ্চিত করেছেন।
উল্লেখ, ২০১০ সালে ১৩ ফেব্রুয়ারি জামালপুর শহরের সকালবাজারের বাজারীপাড়ার বাড়িতে মায়ের সামনে স্বাধীনকে কুপিয়ে হত্যা করে এলাকার বখাটে ওই যুবকরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: