ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে করা মামলায় ৩ দফা তলবে হাজির না হওয়ায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও এক আলোকচিত্রী মজিদ খানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে ঝালকাঠির একটি আদালত।
বুধবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান এ আদেশ দেন। আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
মো. গণি আমিন বাকলাই নামের এক আইনজীবী গত ৯ অক্টোবর কয়েকটি প্রতিবেদনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মতিউর রহমান ও মজিদ খানের বিরুদ্ধে এ মামলা করেন। মামলা আমলে নিয়ে আসামিদের ১৬ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক।
ওই দিন হাজির না হওয়ায় পরে দুই দফায় ১১ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি হাজির হতে বললেও আসামিরা আদালতে যাননি বলে জানিয়েছেন অতিরিক্ত পিপি কামাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: