নারায়ণগঞ্জে আলোচিত সাত হত্যা মামলার চার্জশিট দ্রুততম সময়ে দাখিল করতে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার র্যা বের চাকরিচ্যুত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ ৩০ জনের হাজিরা শেষে এ আদেশ দেয় আদালত।
শুনানি শেষে আবারও আসামিদের কারাগারে পাঠায় আদালত।
এর আগে, সকালে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে তাদের হাজির করা হয়। আগামী ১১ মার্চ পরবর্তী শুনানির দিন ঠিক করে আদালত।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ জন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের ও পরদিন ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: