ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাজার ব্যাপারে মঙ্গলবার বিবৃতি দেয়ায় ট্রাইব্যুনালের কাছে রাশেদা কে চৌধুরী, হাফিসউদ্দীন আহমেদসহ ১২ জনের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
বাকী ১২ জন ক্ষমাপ্রার্থী হলেন: ড. শাহদীন মালিক, সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, বদিউল আলম মজুমদার, ইমতিয়াজ আহমেদ, আমেনা মোহসিন, নায়লা খান, শাহনাজ হুদা, জাকির হোসেন, অরূপ রাহী, শাহীন আক্তার ও ইলোরা দেওয়ান।
গত ১৪ জানুয়ারি বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতা ৪৯ জন বিশিষ্ট নাগরিকের কাছে তাদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ২৭ জানুয়ারির মধ্যে তাদের নিজে বা আইনজীবীর মাধ্যমে এ ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।