জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ দেশের সব হাসপাতালে হৃদরোগ আক্রান্তদের দেহে মেয়াদোত্তীর্ণ রিং পড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছে।
পাশাপাশি হৃদরোগীর দেহে মেয়াদোত্তীর্ণ রিং পড়ানো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে এক মাসের মধ্যে এ ব্যাপারে আদলতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত 'মেয়াদোত্তীর্ণ রিং পরিয়ে হৃদরোগ চিকিৎসার ভয়াবহ তথ্য' শীর্ষক একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত এ আদেশ দিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: