বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ কয়েক নেতার বিরুদ্ধে হুকুমের আসামি করা মামলায় তদন্ত করে গুলশান থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে শুনানি শেষে মামলার ঘটনার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে গুলশান থানাকে নির্দেশ দেয়া হয়েছে।
জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক সোমবার সকাল ১০টার দিকে বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
আদালতে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে হত্যা মামলাটি দায়ের করা হয়।
এতে খালেদা জিয়াসহ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারিরও আবেদন করা হয়।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে এ পর্যন্ত দেশের ৪২ জনকে হত্যার অভিযোগে এ মামলা করা হয়।