আদালত

আবারো রিমান্ডে ফখরুল

মির্জা ফখরুল ইসলঅম আলমগীর
মির্জা ফখরুল ইসলঅম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবারো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে আদালতে হাজির করে গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির এসআই আনোয়ার হোসেন খান।

এর আগে পল্টন থানার গাড়ি ভাঙচুরের একটি মামলায় ফখরুলের তিন দিনের রিমান্ড শেষ হয় সোমবার।

গত ৪ জানুয়ারি মতিঝিলের এজিবি কলোনির বায়তুল মামুর মসজিদের সামনে এক সেনা কর্মকর্তার গাড়িতে আগুন দেয়ার মামলায় বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েক নেতার সঙ্গে ফখরুলকেও আসামি করা হয়।

রিমান্ড আবেদন বাতিল এবং ফখরুলের জামিন চেয়ে আদালতে আবেদন করেন আসামির আইনজীবীরা। উভয়পক্ষের আবেদনের শুনানি শেষে বিচারক তার ৫ দিনের হেফাজত মঞ্জুর করেন।

এর পল্টন এলাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়ি ভাঙচুরের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ২৭ জানুয়ারি ফখরুলের তিন দিনের হেফাজত মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ সেখ।

গত ৩১ জানুয়ারি থেকে বিএনপির এ নেতাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ