কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলায় ৭ জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুইটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় বিএনপি-জামাতের ৫৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে মোট ৭১ জনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে যাত্রীবাহী বাসে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হয়ে ৭ যাত্রী নিহত হন।
আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: