আদালত

আবারো রিমান্ডে রিজভী

রিজভী
রিজভী

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হক এ আদেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো. জাহিদুল ইসলাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে ৫ দিনের আদেশ দেয় আদালত।

এর আগে গাড়ি ভাঙচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যা চেষ্টা, বাসে অগ্নিসংযোগের মামলায় রিমান্ডে ছিলেন রিজভী।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেপ্তার করে (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব -১। পরে ৩১ জানুয়ারি বিকেলে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করে র‌্যাব।

সেখান থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হয়।

আদালতের নির্দেশে ওইদিন থেকে বাড্ডা থানার গাড়ি ভাঙচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের মামলায় ৩ দিনের রিমান্ডে ছিলেন রিজভী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ