আদালত

নভোথিয়েটার দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিএনপি-জামাত জোট সরকার আমলে করা নভোথিয়েটার দুর্নীতির মামলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতি দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতির আদেশ দেন।

একযুগ আগে করা এ মামলায় শেখ হাসিনার সঙ্গে অব্যাহতি পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, সাবেক শিক্ষামন্ত্রী এ এইচ এস কে সাদেক, বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরও। এর মধ্যে শাহ কিবরিয়া ও এ এইচ এস কে সাদেক মারা গেছেন।

একই ঘটনায় দায়ের করা তিনটি মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মনজুর মোরশেদ আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

এ তিন মামলার অন্য আসামি সাবেক সেনাপ্রধান ও সাবেক সংসদ সদস্য মো. নূরউদ্দিন, সাবেক সচিব মারুফ মোর্শেদ, গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী এ কে এম মুকিতুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ইস্কান্দার হায়াৎ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম মনহরুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আজিজুল হক খানও অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।

বিগত ২০০২ সালের ২৭ মার্চ বিএনপি-জামাত জোট সরকারের আমলে আগের মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট একনেক সদস্যদের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ ৩টি মামলা করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো- বর্তমানে দুর্নীতি কমিশন- দুদক।

ব্যুরো বিলুপ্ত হয়ে দুর্নীতি দমন কমিশন গঠিত হলে মামলাগুলো কমিশনে হস্তান্তর হয়।

আদালতের পেশকার ইফতেখার হোসেন বলেন, তিনটি মামলার একটিতে ৭ জন, একটিতে ৮ জন ও আরেকটিতে ১২ জনকে আসামি করা হয়।

বঙ্গবন্ধু নভোথিয়েটার নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের (একনেক) তিনটি সিদ্ধান্ত নিয়ে মামলা তিনটি হয়।

সিদ্ধান্তগুলো হলো- প্রকল্পের পরামর্শকের ব্যয় বৃদ্ধি, ভবন নির্মাণের ব্যয় বৃদ্ধি ও কমকর্তা-কর্মচারীদের ব্যয় বৃদ্ধি।

২০০৫ সালের ২৪ আগস্ট বিচারপতি সুলতান হোসেন খানের কমিশন এই মামলাটিতে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

তখন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট আবেদন করেন।

২০১০ সালের ৪ মার্চ অভিযোগপত্র দাখিলের আদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। আদালত বলে, মামলা তিনটি অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রীকে (হাসিনা) হেয় প্রতিপন্ন করতে দায়ের করা হয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ