আদালত

জুবায়ের হত্যা মামলা: ৫ জনের মৃত্যুদণ্ড

জুবায়ের হত্যা
জুবায়ের হত্যা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এবিএম নিজামুল হক এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামি হলেন : খন্দকার আশিকুল ইসলাম, রাশেদুল ইসলাম, জাহিদ হাসান, মাহবুব আকরাম ও খান মোহাম্মদ রইস। তবে তারা সবাই পলাতক রয়েছেন।

এ মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে আর খালাস পেয়েছেন ২ জন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন : ইশতিয়াকক মেহবুব, মাজহারুল ইসলাম, শফিউল আলম, নাজমুস সাকিব, কামরুজ্জামান সোহাগ ও অভিনন্দন কুণ্ডু।

ইশতিয়াকক মেহবুব পলাতক আর বাকিরা কারাগারে রয়েছেন।

আর খালাস পেয়েছেন মাহমুদুল হাসান ও মো. নাজমুল হুসেইন। তবে তারা এখনো কারাগারে রয়েছেন।

আসামিদের সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী।

উল্লেখ্য, ২০১২ সালের ৮ জানুয়ারি জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করেন। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার পরদিন আশুলিয়া থানায় মামলা করে। তদন্ত শেষে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

হত্যাকাণ্ডের দেড় বছর পর ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন করা হয়। এরপর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। জুবায়ের নিহত হওয়ার পর ছাত্র-শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগে বাধ্য হন বিশ্ববিদ্যালয়ের ওই সময়কার ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির।

পরে এ বছরের ২৮ জানুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক এবিএম নিজামুল হক রায়ের দিন ঠিক করেন ৪ ফেব্রুয়ারি। তবে ওই দিন রায় ঘোষণা না করে ৮ ফেব্রুয়ারি রায়ের তারিখ পুনর্নিধারণ করে আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ