আদালত

মবিন-দুদু আবারো রিমান্ডে

মবিন-দুদু আবারো রিমান্ডে
মবিন-দুদু আবারো রিমান্ডে

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে পৃথক মামলায় আবারো ৪ দিন করে রিমান্ড মঞ্জর করেছে আদালত।

রোববার একটি মামলায় রিমান্ড শেষে শমসের মবিনকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে বংশাল থানায় দায়ের করা নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে মিরপুর থানার একটি মামলায় ৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এসময় রূপনগর থানার অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক।

প্রসঙ্গত, ৮ জানুয়ারি রাতে বনানী ডিওএইএস এলাকার বাসা থেকে শমসের মবিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর তিন দিন পর ১১ জানুয়ারি মিরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে আটক করা হয় দুদুকে। বিএনপির শীর্ষস্থানীয় এই দুই নেতাকে বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার রিমান্ডে নেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ