আদালত

সাতক্ষীরায় এক জামাত সদস্যকে ৬ মাসের কারাদণ্ড

কারাদণ্ড
কারাদণ্ড

নাশকতার দায়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন জামাতের আমির আমিনুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরিফী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন।

শ্যামনগর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা সৃষ্টির চেষ্টাকালে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বেলা ১১টার দিকে তাকে কৈখালী গ্রাম থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে তাকে আটক করে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ