আদালত

ঝালকাঠীতে ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড

 ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড
৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড

এক আইনজীবীকে হত্যার দায়ে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ঝালকাঠীর আদালত।

বুধবার জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবদুল হালিম এ রায় দেন।

প্রায় ৮ বছর আগে ঝালকাঠীর সাবেক পাবলিক প্রসিকিউটর হায়দার হোসেন নিহত হন।

মৃত্যদণ্ডে দণ্ডিতরা হলেন- রাজশাহীর আমিনুল ওরফে আমির হোসেন, বশির হোসেন ও বিল্লাল হোসেন, বরগুনার মোহাম্মদ মেহেদী হাসান ওরফে তানভীর এবং খুলনার মুরাদ হোসেন। এদের মধ্যে বিল্লাল ও বশির পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে নামাজ পরে বাসায় ফেরার পথে জেএমবি সদস্যরা হায়দার হোসেনকে গুলি চালিয়ে হত্যা করে। পরদিন তার ছেলে তারিক ইবনে হায়দার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৫৬ জনের সাক্ষ্য নিয়ে বুধবার রায় দিল আদালত।

ঝালকাঠীতে বিচারক হত্যা মামলায় শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর ইসলাম বাংলাভাইসহ জেএমবির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড হয়েছিল। নিষিদ্ধ সংগঠনটির নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরও হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ