আদালত

১০ অতিরিক্ত বিচারপতির শপথগ্রহণ

হাইকোর্ট
হাইকোর্ট

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ১০ জন বিচারপতিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বর্ধিত ভবন মিলনায়তনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) শপথবাক্য পাঠ করান।

শপথ নেয়া ১০ জন বিচারক হলেন : এস এম মুজিবুর রহমান, ফরিদ আহমেদ শিবলী, আমীর হোসেন, খিজির আহমেদ, রাজিক আল জলিল, জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী, ভীষ্মদেব চক্রবর্তী, মো. ইকবাল কবির, মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী।

এ সময় সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শওকত আলী চৌধুরীর সঞ্চালনায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

এছাড়াও শপথ অনুষ্ঠানে প্রথমবারের মতো সদ্য নিযুক্ত ১০ জন বিচারপতির স্ত্রীরাও উপস্থিত ছিলেন।

এর আগে ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি অনধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে এ ১০ জনকে নিয়োগ দেন। শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ