জামাতের ভারপ্রাপ্ত আমির ও শিবিরের সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে আদেশের দিন আগামী ৩ মার্চ ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
আলবদর কমান্ডার এটিএম আজহারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর হরতাল দেয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।
গত বছরের ৩০ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর প্রতিবাদে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি হরতাল ডাকে জামাত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: