আদালত

ফের রিমান্ডে রিজভী

ফের রিমান্ডে রিজভী
ফের রিমান্ডে রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আবারো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তার এ রিমান্ডের আদেশ দেন।

এ নিয়ে গ্রেপ্তার হওয়ার পর চতুর্থবারের মতো তাকে রিমান্ডে নেয়া হয়েছে।

এর আগে ৫ দিনের রিমান্ড শেষে রুহুল কবির রিজভীকে আজ ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার গাড়ি পোড়ানোর একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বশির আহমেদ রিজভীকে আবার ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন।

এদিকে, রিজভীর আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত: রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা রিজভীকে আটক করে। তারপর ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার একটি গাড়ি পোড়ানো মামলায় তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়।

গত ১০ ফেব্রুয়ারি রিমান্ড শেষে রিজভীকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার একটি মামলায় আরো ৫ দিনের রিমান্ড নেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ