মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের ৩ রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার দুপুরে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
অভিযুক্তরা হলেন: কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, মোহাম্মদ হাফিজ উদ্দিন এবং মোহাম্মদ আজহারুল ইসলাম।
এ সময় প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন রাষ্ট্রপক্ষের শুনানি করেন।
প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: