বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় নাটোরে বিএনপি মহাসচিব তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালত-১ এর বিচারক ইসরাত জাহান মুন্নি এ আদেশ জারি করেন।
আদালত সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আওয়ামী লীগের এক নেতা। মামলাটি আমলে নিয়ে শুনানি শেষে তারেক জিয়াকে আজ (রোববার) আদালতে স্বশরীরে হাজির হওয়ার আদেশ দিয়ে সমন জারি করে।
যথা সময়ে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: