আদালত

মানবতাবিরোধী অপরাধ: আবদুল জব্বারের রায় আগামীকাল

আবদুল জব্বার
আবদুল জব্বার

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে পিরোজপুরের মঠবাড়িয়ার শান্তি কমিটির চেয়ারম্যান আবদুল জব্বারের মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ঠিক করেছে।

বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় গত ৩ ডিসেম্বর মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

জাতীয় পার্টির সাবেক নেতা পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার মুক্তিযুদ্ধকালে পিরোজপুরের মঠবাড়িয়ার শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন।

জব্বারের বিরুদ্ধে অভিযোগগুলো হলো: পিরোজপুরের মঠবাড়িয়ার নলীগ্রাম, ফুলছড়ি, নদী ও আঙ্গুলকাটা এলাকায় গণহত্যা, ৩৬ জনকে হত্যা, প্রায় ২০০ জনকে ধর্মান্তরিতকরণ এবং ৫৫৭টি বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ।

গত বছরের ১১মে আব্দুল জব্বারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। পরে ১৪ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ৭ সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ২৪ জন সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষ্য দেন তার বিরুদ্ধে।

প্রসিকিউশনের তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী আব্দুল জব্বার পালিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ