আদালত

মানবতাবিরোধী অপরাধ: জব্বারের আমৃত্যু কারাদণ্ড

আবদুল জব্বার
আবদুল জব্বার

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে পিরোজপুরের মঠবাড়িয়ার রাজাকার, শান্তি কমিটির চেয়ারম্যান পলাতক আবদুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহীমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেয়।

আবদুল জব্বারকে ৪টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং একটি অভিযোগে ২০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জব্বারের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন, অপহরণ ও ধর্মান্তরিত করার মতো ৫টি অভিযোগের সব কটিই প্রমাণিত হয়েছে।

জব্বারকে যে ৪টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় সেগুলো হলো: মঠবাড়িয়ায় দুইজনকে হত্যা, ফুলঝুড়িতে একজনকে হত্যা ও ৩৬০টি বাড়িঘরে লুটপাট, নলীতে ১১ জনকে হত্যা ছাড়াও ৬০টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ এবং আঙ্গুলকাটা ও মঠবাড়িয়ায় ৩৭ জনকে আটকের পর ২২ জনকে হত্যা। আর ফুলঝুরিতে প্রায় ২০০ হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে ২০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আব্দুল জব্বারের অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য হলেও বয়স বিবেচনায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানানআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জাহিদ ইমাম।

তবে, বয়স বিবেচনায় দেয়া এ রায়ের সমালোচনা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজ।

এদিকে, রায়ের বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী মো. আবুল হাসান বলেন, এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

এ রায়ের মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধের ১৭তম রায় ঘোষণা করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ