আদালত

প্রবাসী হত্যা মামলা: ৩ জনকে মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ড

কুমিল্লায় প্রবাসী হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার জেলার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক চমন চৌধুরী এ রায় দেন।

এছাড়া, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

২০১০ সালের অক্টোবরে কুমিল্লার কোতয়ালী মডেল থানার যশপুর এলাকায় মধ্যরাতে প্রবাসী তোফাজ্জলের বাড়িতে ডাকাতি করার সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

এদিকে, নেত্রকোনা জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ স্ত্রী হত্যার দায়ে একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।

২০০৭ সালে দুর্গাপুর উপজেলার দুবরাজপুর গ্রামের আব্দুস সালাম তার স্ত্রী শিল্পী আক্তারকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান শিল্পী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ