আদালত

দুর্নীতির ২ মামলা

থানায় পৌঁছেছে খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা

পরবর্তী শুনানি ৪ মার্চ

 খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই দুর্নীতি মামলায় জামিন বাতিল করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পর গুলশান, ক্যান্টনমেন্ট ও রমনা থানায় তা পৌঁছেছে।

অন্য দুই জন হলেন: মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

এর আগে বুধবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় বকশী বাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দারের এ আদেশ দেন।

গত বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয় জনের বিরুদ্ধে ওই ২ মামলায় অভিযোগ গঠন করে আদালত। গত ২২ সেপ্টেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ডিসেম্বরে আদালতে হাজির হয়েছিলেন।

বিগত ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির অভিযোগে রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা প্রায় ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

এদিকে, আগামী ৪ মার্চ পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি ঘোষণা করে ওই তারিখেই তারেক রহমানকে আদালতে হাজিরের নির্দেশ দেয় আদালত।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ