ময়মনসিংহের হালুয়াঘাটে ৫ হত্যা মামলার রায়ে ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ড. আমির উদ্দিন এ রায় দেন।
রায়ে ১৩ জনের যাবজ্জীবনসহ দুইজনের ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য দুইজনের দশ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
১৯৯৭ সালে হালুয়াঘাট উপজেলার গরুহাটা গোপীনগর এলাকায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোতালেব, আলমগীর, শাজাহান, আব্দুর রশিদ ও নুরুল ইসলাম নামের পাঁচজন নিহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: