আদালত

কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছে পরিবার

কামারুজ্জামান
কামারুজ্জামান

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে স্ত্রী নুরুন্নাহারসহ পরিবারের ৮ সদস্য কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কারাগারে যান। তবে তার কোন ছেলে দেখা করতে যাননি। প্রায় এক ঘন্টা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কামারুজ্জামান।

পরে তার আইনজীবী সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করা হবে। এসময় তিনি অভিযোগ করেন, পুলিশ অন্যায়ভাবে কামারুজ্জামানের ছেলেদের হয়রানি করছে।

এর আগে, ২১ ফেব্রুয়ারিতে কামারুজ্জামান আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

উল্লেখ্য, রাজধানীর পল্লবী থানায় করা একটি মামলায় ২০১০ সালের ১৩ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বছরের ২ অক্টোবর তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১২ সালের ৪ জুন ট্রাইব্যুনাল-২ তার বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন করা হয়।

গত বছরের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দিলে ৬ জুন তিনি উচ্চ আদালতে আপিল করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ