বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।
রোববার এক আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতে এ আদেশ জারি করেছে।
নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় পুলিশ তল্লাশি চালাতে পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করে পুলিম। ওই আবেদনে ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশির জন্য পরোয়ানা জারি করেন।
পুলিশের আবেদনে বলা হয়, ওই কার্যালয়ে বিস্ফোরক থাকতে পারে এবং পলাতক আসামিরা সেখানে থাকতে পারেন।
আদালতে পুলিশের তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: